Monday, June 22, 2026

পন্থের আউটের ক্ষুব্ধ গাভাস্কর, কী বললেন তিনি ?

Date:

Share post:

মেলবোর্নে চলছে বক্সিং ডে টেস্ট। এই টেস্টেও প্রথম ইনিংসে রান পায়নি ভারতীয় ব্যাটাররা। এই টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। ব্যাট হাতে ব্যর্থ হন ঋষভ পন্থ। মাত্র ২৮ রান করেন তিনি। আর এরপরই পন্থের ব্যাটিং-এর সমালোচনা শুরু হয়। ভারতীয় উইকেটরক্ষকের আউট হওয়ার ধরন পছন্দ হয়নি ক্রিকেটপ্রেমীদের। পছন্দ হয়নি ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করেরও। পন্থের ব্যাটিং-এ ক্ষুব্ধ তিনি।

এদিন পন্থের আউটের পর গাভাস্কর বলেন, “ জঘন্য শট। যে যে জায়গায় ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে, তাতে এই শট খেলা যায় না। পন্থ দু’ভাবে খেলতে জানে, এক, বল পেলেই মারো আর দুই, এই ধরনের শট খেলা। টেস্টে এইভাবে রান করা যায় না। এইভাবে খেললে পাঁচ নম্বরে ব্যাট করা যায় না। আরও নীচে নামানো উচিত পন্থকে। তাহলে কখনও কখনও রান করে দেবে পন্থ।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ পন্থের মারা কিছু চার ব্যাটের কানায় লেগে স্লিপের দিক দিয়ে গিয়েছে। আউটও হতে পারত ও। মাত্র ১৯ শতাংশ ইনিংসে ৫০ রানের গণ্ডি পার করেছে পন্থ। পাঁচ নম্বরে খেলা এক জন ব্যাটারের জন্য এটা কি যথেষ্ট?”

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে হায়দরাবাদ, জয়ের হ্যাটট্রিক লক্ষ্য ব্রুজোর

 

 

 

 

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...