Tuesday, June 23, 2026

ব্যাট হাতে দাপট কনস্টাসের, অজি ক্রিকেটারকে নিয়ে কী বললেন বুমরাহ?

Date:

Share post:

চলছে বর্ডার-গাভাস্কর ট্রফি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া । এই ম্যাচে অভিষেক হওয়া স্যাম কনস্টাস ব্যাট হাতে দাপট দেখান ।ভারতীয় বোলারদের বোলারদের বলে বলে ব্যাট চালান । বাদ যাননি যশপ্রীত বুমরাহও । তবে বুমরাহ বলছেন প্রথম দু’ওভারের মধ্যেই পাঁচ-ছ’বার তিনি কনস্টাসকে আউট করতে পারতেন।

ভারতীয় বোলার বলেন,” ও বেশ নজর কাড়ার মতো ব্যাটার। কিন্তু আমার কখনও মনে হয়নি আমি উইকেট নিতে পারব না। বরং প্রথম দু’ওভারে ছ’-সাত বার ওকে আউট করতে পারতাম। কিন্তু ক্রিকেট এ রকমই। কোনও কোনও দিন সব ভাল হয়। কোনও কোনও দিন কিছুই ঠিক হয় না। একই লোককে সমালোচনা শুনতে হয়। আমার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভাল লাগে।”

এখানেই না থেমে বুমরাহ আরও বলেন,” অবশ্যই। অস্ট্রেলিয়া সফর আমার সেরাটা বার করে আনে। ২০১৮ সালে এখানেই প্রথম সফরে এসেছিলাম। দু’বছর আগে এক দিনের ক্রিকেটে অভিষেকও এখানে। অস্ট্রেলিয়ার খেলা বেশ চ্যালেঞ্জের। কারণ এখানে পাটা উইকেট থাকে। নতুন কোকাবুরা বলে সাফল্য পাওয়া গেলেও পরের দিকে কিছুই পাওয়া যায় না। তাই কতটা নিখুঁত বল করতে পারছেন তার উপর অনেক কিছু নির্ভর করে।”

আরও পড়ুন- পন্থের আউটের ক্ষুব্ধ গাভাস্কর, কী বললেন তিনি ?

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...