Wednesday, June 24, 2026

আউটডোর শুটিংয়ে গিয়ে মালয়ালম অভিনেতার রহস্যমৃত্যু!

Date:

Share post:

হোটেলের ঘর থেকে উদ্ধার হল মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেতা দিলীপ শঙ্করের (Dileep Sankar) দেহ। তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিং চলছিল। অভিনেতা সেখানকারই একটি হোটেলে ছিলেন। দিন দুয়েক ঘর থেকে না বেরোনোয় সন্দেহ হয় হোটেল কর্মীদের। পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করেন। এই ঘটনায় শুটিং ইউনিটের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

আম্মাইয়ারিআত্থে,পঞ্চগনির মতো একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শঙ্কর। বেশ কয়েক বছর ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়, তদন্তে নেমেছে পুলিশ। অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণী টেলি দুনিয়ায় শোকের ছায়া।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...