Wednesday, June 24, 2026

বন্যপ্রাণের সংরক্ষণে নিষ্ঠার উদাহরণ: জিনাত-বন্দিতে দলগত প্রচেষ্টাকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নয়দিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায়, একের পর এক জেলায় সফর বাঘিনী জিনাতের (zeenat)। তিন বছরের জিনাতকে বাগে আনতে যে পরিমাণ ধৈর্য্য, সহ্য ও দলবদ্ধ পরিকল্পনার পরিচয় দিয়েছে তাকে কুর্নিশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রবিবার জিনাতের খাঁচাবন্দি হওয়ার পরে বন দফতর সহ রাজ্যের অন্যান্য দফতরের পাশাপাশি স্থানীয় মানুষকেও ধন্যবাদ জানান তিনি।

শনিবার সন্ধ্যায় প্রথম ঘুমপাড়ানি গুলি (tart) জিনাতকে লক্ষ্য করে ছোঁড়ার পর থেকেই তার লুটিয়ে পড়ার অপেক্ষা করছিল বন দফতর। অবশেষে অপেক্ষার অবসান। এরপরই বন দফতরকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, বাঘিনী জিনাতের সফল উদ্ধারে বাংলার বন দফতরের (forest department) কর্মীদের আমার আন্তরিক অভিনন্দন। জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত কর্মী এবং স্থানীয় মানুষকে আমার কৃতজ্ঞতা তাঁদের অমূল্য সমর্থন ও এই অবিস্মরণীয় উদ্যোগে সহযোগিতার জন্য।

তবে বন্যপ্রাণের প্রতি কতখানি আন্তরিকতা থাকলে এরকমভাবে এক তিন বছরের বাঘিনীর উদ্ধার সম্ভব তা ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই প্রচেষ্টাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, এই উদ্ধার দলগত প্রচেষ্টা ও বন্যপ্রাণ সংরক্ষণের প্রতি নিষ্ঠার এক জ্বলন্ত উদাহরণ এই উদ্ধার। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র একটি রাজকীয় বন্যপ্রাণ (majestic creature) যে নিজের এলাকা থেকে বিচ্যুত হয়ে পড়েছিল, তাকে রক্ষাই করেনি। সেই সঙ্গে আমাদের প্রাকৃতিক সম্পদগুলির সংরক্ষণের গুরুত্বকেও শক্তিশালী করেছে। আপনাদের অনবদ্য প্রচেষ্টাকে ধন্যবাদ।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...