Saturday, June 20, 2026

শেষ পর্যন্ত গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত

Date:

Share post:

শেষ পর্যন্ত গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত। দশ বছরের বেশি সময় ধরে ট‍্যুর ট্রাভেলের ব‍্যবসা সামনে রেখে আড়ালে চলেছে পাসপোর্ট জালিয়াতি। জানা গিয়েছে, ভুয়ো নথি তৈরি ও তা দিয়ে পাসপোর্ট তৈরির কারবার করত মনোজ। বিনিময়ে লক্ষাধিক টাকা নিত।

তদন্তে উঠে এসেছে, মোতিলাল গুপ্তা রোডের অফিসে বসেই হত পরিকল্পনা। সেখানেই যাতায়াত ছিল সমরেশ ও অন‍্যান‍্যদের। বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করে দিয়ে নিজের ট্যুর ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা বার করে বিদেশে পাঠানোর কাজও করত মনোজ।

বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট, ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট! দাবি পুলিশের।

বাংলাদেশ থেকে বাড়ছে মানব পাচার। নদিয়ায় সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। মোটা টাকার বিনিময়ে চলে যাচ্ছে বাংলাদেশিদের হাতে।

নদিয়ায় একের পর এক বাংলাদেশি গ্রেফতার। চিন্তা বাড়াচ্ছে হাঁসখালি ও ধানতলার কাঁটাতারহীন ৮ কিলোমিটার।

,-

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...