Saturday, June 20, 2026

বর্ষবরণের রাতে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে অতিরিক্ত মেট্রো

Date:

Share post:

বড়দিনের মতো বর্ষবরণের রাতেও অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। একটি বিবৃতি জারি করে কর্তৃপক্ষের তরফে জালানো হয়েছে যে, ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে কবি সুভাষ- দক্ষিণেশ্বর রুটে (আপ ও ডাউন) তিনটি করে মোট ৬টি অতিরিক্ত মেট্রো চলবে।

মেট্রো কর্তৃপক্ষ তরফে পাওয়া খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গ্রিন লাইন, গ্রিন লাইন ১, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম অতিরিক্ত মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে, দ্বিতীয়টি রাত ১০টা ৩ মিনিটে, এবং তৃতীয় অতিরিক্ত মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ১৮ মিনিটে। আবার কবি সুভাষ (Kavi Subhash Metro) থেকে দক্ষিণেশ্বরের (Dakshineswar) দিকে যাঁরা আসবেন তাঁরা বর্ষশেষ-বর্ষবরণ উপলক্ষে প্রথম বিশেষ মেট্রোটি পাবেন ৯টা ৫৫ মিনিটে, দ্বিতীয়টি ১০টা ১০ মিনিটে এবং তৃতীয়টি ছাড়বে ১০টা ২৫ মিনিটে। তবে দিনের বাকি সময়ের মেট্রো সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

 

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...