Sunday, April 12, 2026

বাংলার অর্থনীতি সচল করতে রাজ্য সরকারের যুগান্তকারী পদক্ষেপ

Date:

Share post:

রাজ্যের অর্থনীতিকে সচল রাখতে এবার নয়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে সরকার (Government of West Bengal)। এই কাজে যত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং রয়েছে সেগুলো নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে। আইনি নিষেধাজ্ঞার কারণে এইসব বিল্ডিংগুলো শুধুমাত্র শিল্পের কাজেই ব্যবহার করা যায়। ফলে কোনও কারখানা বন্ধ হয়ে গেলে সে বাড়ি এমনি পড়ে থাকে। ব্যবহার না হওয়ার কারণে ধীরে ধীরে সেটা হানাবাড়ির আকার নেয়। এবার সারা রাজ্যে এরকম কয়েক লক্ষ সরকারি ভাবে চিহ্নিত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং যাতে বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় তার জন্য দ্রুত আইন বদলের পথে নবান্ন (Nabanna)।

পুর ও নগরোন্নয়ণ দফতরের এক শীর্ষ কর্তা জানান, কলকাতার মতো শহরে এক সময়ে ছোটবড় অনেক কল–কারখানা ছিল। তার মধ্যে বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে।কোনওটা আবার টিমটিম করে চলছে। বেহালা, টালিগঞ্জ, কসবা, মানিকতলা, কাঁকুড়গাছি অঞ্চলে এই রকম অনেক বন্ধ কারখানা দেখতে পাওয়া যায়। আগে একটা কারখানা চালাতে যতটা জায়গা লাগত, আধুনিক যন্ত্রপাতি এসে যাওয়ায় এখন আর ততটা লাগছে না। ফলে সেখানে অনেক জায়গা পড়ে আছে যা অন্য ব্যবসায়িক কাজে লাগানো যেতে পারে। পাশাপাশি, যে কারখানা বন্ধ হতে গেছে সেই জায়গাকেও বাণিজ্যিক কাজে ব্যবহারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...