Wednesday, June 24, 2026

শ্রমিকদের পিষে দিল অভিনেত্রীর গাড়ি! মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনা 

Date:

Share post:

শুটিং (film shooting) থেকে বাড়ি ফেরার পথে অভিনেত্রীর গাড়ির তলায় পিষে গেল দুই শ্রমিক। মুম্বইয়ের (Mumbai) কান্দিভালিতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারাঠা অভিনেত্রী ঊর্মিলা কোঠারি (Urmila Kothari) সামান্য আহত হয়েছেন। গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গেছে। অত্যন্ত গতিতে গাড়ি চালানোর ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে শুটিং শেষ করে অভিনেত্রী যখন বাড়ি ফিরছিলেন, তখন এই দুর্ঘটনা ঘটে। তাঁর চালকেরও চোট লেগেছে। পুলিশ সূত্রে জানা যায় পূর্ব কান্দিভালির পয়জার মেট্রো স্টেশনের নীচে মেট্রো রেলের (Metro Railway work) কাজ করছিলেন দুজন শ্রমিক। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়ি ধাক্কা দেয় তাঁদের। ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। সময়মতো এয়ারব্যাগ খুলে যাওয়ায় অভিনেত্রী আঘাত সামান্য। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...