Wednesday, June 24, 2026

গাভাস্করের সঙ্গে দেখা নীতিশের বাবার, ভাইরাল ভিডিও

Date:

Share post:

সুনীল গাভাস্কারের সঙ্গে দেখা করলেন নীতিশ কুমার রেড্ডির বাবা মুতিয়ালা রেড্ডি। গতকাল নীতিশের শতরানের পর গ্যালারিতে দেখা যায় তাঁর বাবার চোখে জল । সেই দৃশ্য দেখে ধারাভাষ্য দেওয়ার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি সুনীল গাভাস্কর । আর এবার সেই গাভাস্করের সঙ্গে দেখা করলেন নীতিশের বাবা। সঙ্গে ছিলেন পরিবারের বাকিরাও। সেখানে দেখা গেল এক সুন্দর দৃশ্য। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যায়, গাভাস্করকে দেখতে পেয়েই তাঁর পায়ে পড়ে যান নীতিশের বাবা মুতিয়ালা। গাভাস্কর অনেক চেষ্টা করেও তাঁকে বাধা দিতে পারেননি। তারপরেই মুতিয়ালাকে জড়িয়ে ধরেন গাভাস্কর। দেখা যায়, তাঁর চোখে জল। আর নীতিশের এই সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন মুতিয়ালাকে।

এই নিয়ে গাভাস্কর নীতিশের বাবাকে বলেন, “আমরা জানি আপনি কত ত্যাগ করেছেন। কত পরিশ্রম করেছেন। আপনার জন্য আমরা একটা হিরে পেয়েছি। আপনার জন্য ভারতীয় ক্রিকেট একটা হিরে পেয়েছে। সেই জন্যই আপনাকে দেখে আমি চোখের জল ধরে রাখতে পারলাম না।”

পরিবারের বাকিদের সঙ্গেও কথা বলেন গাভাস্কর। সকলের সঙ্গে ছবি তোলেন তিনি। পরে রবি শাস্ত্রীর সঙ্গেও দেখা হয় নীতিশের পরিবারের।

আরও পড়ুন- বাবার চোখের জল দেখে কী বললেন নীতিশ ?

 

 

 

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...