Saturday, April 11, 2026

বাঁকুড়ার জঙ্গলে চলছে বাঘবন্দির খেলা! রবিবার সকালে পরিকল্পনা বদল বন দফতরের

Date:

Share post:

বাঁকুড়ার জঙ্গলে চলছে বাঘবন্দির খেলা। দু’বার ঘুমপাড়ানি গুলি লাগে জিনতের গায়ে। কিন্তু তাতেও কাবু করা যায়নি বাঘিনিকে। সাময়িক ঝিমিয়ে পড়লেও আবার স্বমেজাজে বনকর্মীদের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলছে সে। তাকে বাগে আনতে রবিবার সকালে পরিকল্পনা বদল করেছে বন দফতর।

রবিবার সকাল থেকে জিনতকে ধরতে পরিকল্পনা পরিবর্তন করেছে বন দফতর। জঙ্গলের যে এলাকায় জিনতকে দেখা গিয়েছে, সেই এলাকা জাল দিয়ে ঘেরা হচ্ছে। আরও ছোট করা হচ্ছে জালের পরিধি। এ ভাবেই জিনতকে কোণঠাসা করার চেষ্টা চলছে। বনকর্মীরা নিশ্চিত, রানিবাঁধ ব্লকের পুড্ডি পঞ্চায়েতের বারুনিয়া ও গোসাঁইডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলের মধ্যেই রয়েছে বাঘিনি।

যদিও শনিবার সকালে বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল জিনত। তার পরই বাঘিনির অবস্থান নিশ্চিত হতেই তৎপর হয় বন দফতর। তাকে কাবু করতে ঘুমপাড়ানি গুলি ছোড়ার বন্দোবস্ত করেন বনকর্মীরা। জঙ্গল ঘিরে আগুন জ্বালিয়ে জিনতকে খাঁচাবন্দি করার চেষ্টা হয়। কিন্তু পাতা ফাঁদে পা দেয়নি জিনত।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...