Saturday, June 13, 2026

ক্রিসমাস পালনই ‘অপরাধ’! বিজেপির ওড়িশায় দুই মহিলাকে গাছে বেঁধে ‘শাস্তি’

Date:

Share post:

ওড়িশাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, এমনই হুংকার দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বী (Christian) দুই মহিলাকে গাছে বেঁধে অত্যাচার হিন্দু সম্প্রদায়ের নেতাদের। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ওড়িশায় (Odisha) নতুন নয়। ২৩ বছর আগে এখানেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল মিশনারি ধর্মপ্রচারক গ্রাহাম স্টেনকে। নবীন পট্টনায়েক (Naveen Patnaik) সরকারের পতনের পর ওড়িশার ক্ষমতায় বিজেপি আসার পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারের ঘটনা ফের বাড়তে শুরু করেছে। এবার ক্রিসমাস পালনের অভিযোগে দুই মহিলাকে শারীরিক নিগ্রহ করতেও পিছপা হলো না হিন্দু সমাজের নেতারা।

২৫ ডিসেম্বর ওড়িশার জাজপুরে (Jajpur) একটি গ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বী মহিলারা ক্রিসমাস পালন করছিলেন। সেই সময় তাদের উপর চড়াও হয় দেবসেনা দলের (Dev Sena group) নেতারা। তারা অভিযোগ করে এলাকায় খ্রিস্টান ধর্মের প্রচার চালাচ্ছিলেন ওই দুই মহিলা। ধর্মীয় প্রচার চালানো মোদি জমানায় যে কত বড় অপরাধ প্রমাণ করলেন ওড়িশার হিন্দু নেতারা। যদিও ধর্মপ্রচারের অভিযোগের কোন প্রমাণ তারা দেখাতে পারেননি।

সম্প্রতি ওড়িশায় পরিযায়ী শ্রমিক (migrant labour) হিসেবে কাজ করতে যাওয়া বাঙালিদের হেনস্থার শিকার হতে হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ার কারণে বাংলাদেশের অনুপ্রবেশকারী বলে তাদের মারধরও করা হয়েছে। ওড়িশায় এবার হিন্দুত্ববাদীদের রোশের শিকার আর এক সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান মহিলারা। ক্রিসমাস ডে এর ঘটনার ভিডিও শনিবার প্রকাশ্যে আসার পর যদিও ওড়িশা প্রশাসন এই নিয়ে কোন পদক্ষেপই নেয়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটিতে (ভিডিও সত্যতা বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যায় দুই মহিলাকে গাছে বাঁধা হয়েছে। তাঁদের মুখে কিছু লেপে দেওয়া হয়েছে। দেবসেনা (Dev sena group) দলের নেতা এক মহিলার হাত ধরে টানছেন এমনও দেখা যায়। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন এই সম্প্রদায়ের মানুষ সমাজের জন্য ক্ষতিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের উপর অত্যাচার করে আবার ওই নেতাই দাবি করেন ওড়িশাকে তারা বাংলাদেশ হতে দেবেন না।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...