Sunday, June 14, 2026

বাহিনী মুড়েও গোহারা হার! কাঁথি সমবায় ‘জয়ের আশায়’ ফের আদালতে বিজেপি

Date:

Share post:

সমবায় নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তা! আদালত থেকে কেন্দ্রীয় বাহিনীর (central force) নিরাপত্তা আদায় করেছিল বিজেপি নেতারা। ভোটের ফল বেরোতেই প্রমাণিত নিজেদের পরাজয়ে ঢাকতেই বাহিনীর চেয়ে বিনা কারণে দেরি করানো হয়েছিল কাঁথি সমবায় (Contai cooperative) নির্বাচনকে। ১০৮ আসনের মধ্যে ১০৪টিতেই জয়ী তৃণমূল। জনতার রায়ে হেরে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পারছে না বিজেপি। এবার কাঁথি সমবায় নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ বিজেপি।

রাজ্যের মানুষ যে বিজেপির থেকে মুখ ফিরিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলাতেই কাঁথি সমবায় সমিতির (Contai cooperative) নির্বাচনে হার দিয়ে আরো একবার প্রমাণিত হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনটি জেতার চেষ্টা করেও হেরে যাওয়াকে মেনে নিতে পারছেন না শুভেন্দু দিব্যেন্দুরা। তাদের দাবি ভোটার তালিকায় (voter list) কারচুপি করে ১০৮ টির মধ্যে ১০৪ টি আসনে জয় পেয়েছে তৃণমূল।

এই অভিযোগ নিয়ে কাঁথি সমবায় সমিতির ৫১ জন বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন। বোর্ড গঠনও স্থগিত করে দেওয়ার আবেদন জানানো হয়। শীতকালীন বিশেষ বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানানো হয়। যদিও জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদনকে প্রত্যাহার করে দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...