Thursday, June 25, 2026

পুত্রবধূর বাড়িতে আকাশ থেকে টাকা ছড়ানোর জন্য বিমান ভাড়া !

Date:

Share post:

পুত্রের বিয়ে ধুমধাম করে দিতে চেয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, পুত্রের বিয়ে সবার মনে রাখতে এমন কিছু করতে চাইলেন যা নিয়ে চর্চা হবে গোটা শহরে, এমনকি দেশেও। আর করলেনও তাই। পুত্রের বিয়ের জন্য একটি আস্ত বিমান ভাড়া করলেন। তবে হবু বৌমার বাড়িতে সেই বিমানে পুত্রকে পাঠানোর জন্য নয়, বিমান ভাড়া করেছিলেন হবু পুত্রবধূর বাড়িতে আকাশ থেকে টাকা ছড়ানোর জন্য।

জানা গিয়েছে, এই ঘটনা পাকিস্তানের হায়দরাবাদের। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উর্দু ভাষায় ঘটনার কথা জানিয়েছেন এক ব্যক্তি। যদিও বিশ্ব বাংলা সংবাদ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

সেখানে বলা হয়েছে, বরপক্ষের কাছে কন্যার বাবার অনুরোধেই এমনটা করা হয়। বিয়ের অনুষ্ঠানকে চমকপ্রদ করতে বরপক্ষের তরফে বিমান ভাড়া করা হয়। সেখানে টাকা বোঝাই করে বরপক্ষের লোকজন কনেপক্ষের বাড়িতে গিয়ে আকাশ থেকে টাকার বৃষ্টি করেন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কনের বাড়ির লক্ষ্য করে উড়ে আসছে একটি বিমান। কনের বাড়ির ঠিক উপরে বিমানটি আসতেই দেখা যায়, দফায় দফায় বিমান থেকে ছড়ানো হচ্ছে টাকা। এভাবে বেশ কয়েক দফায় টাকা ছড়ানোর পর ফিরে যায় বিমানটি।

 

Related articles

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...