Saturday, June 13, 2026

মেলবোর্ন টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা ভারতের

Date:

Share post:

বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ আরও কঠিন হল ভারতের। এদিন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে টিম ইন্ডিয়া। যার যেরে বর্ডার-গাভস্কর ট্রফি সিরিজে ২-১ পিছিয়ে যায় রোহিত শর্মার দল। আর এতেই বিপত্তি। মেলবোর্নে চতুর্থ টেস্ট হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে গেল ভারতীয় দল।

আগেই শীর্ষ স্থান হারিয়েছে। শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের ফলে ফাইনালে জায়গা পাকা করে ফেলেছেন টেম্বা বাভুমারা। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৮৮। শতাংশের হিসাবে ৬৬.৬৭। এই পয়েন্ট শতাংশের হিসাবে শীর্ষে থাকা দু’দল খেলার সুযোগ পাবে ফাইনালে। তাদের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সেরা ১৬টি টেস্ট খেলে ১০টিতে জয় পেয়েছেন, দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১১৮। আর এক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তবে পয়েন্ট শতাংশ কমে গিয়েছে রোহিতদের। ১৮টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং ড্র দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭। তালিকায় তৃতীয় স্থানে থাকলেও রোহিতদের পয়েন্ট শতাংশ ক্রমশ কমছে ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সম্ভাব্য সর্বোচ্চ ১৬৮ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৮১। শতাংশের হিসাবে ৪৮.২১। তালিকায় পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৪৫.৪৫।

আরও পড়ুন- অজিদের কাছে চতুর্থ টেস্টে হেরে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ?

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...