Thursday, June 25, 2026

বাঘটি এখন ভালো আছে, সুস্থ আছে: জিনাতের আপডেট জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“বাঘটি এখন ভালো আছে। সুস্থ আছে“- সোমবার, সন্দেশখালির সঙ্গে ফেরার পথে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান মমতা।

দীর্ঘ ৯ দিনের অক্লান্ত চেষ্টায় ওড়িশা (Orissa) থেকে আসা বাঘিনী (Tigress) জিনাতকে বন্দি করে বন দফতরের। এখন তাকে সুস্থভাবে বনে ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য। রবিবারই এই সাফল্যের জন্য বন দফতর তথা আধিকারিকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের তিনি জানান, “রবিবার বন দফতরের কর্মীরা প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে খুব সুন্দরভাবে বাঘটিকে ধরতে পেরেছে। বাঘটি এখন ভালো আছে। সুস্থ আছে।“

সন্দেশখালি থেকে ফেরার সময় হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “সন্দেশখালিতে বছরের শেষ দিনের প্রাক্কালে খুবই ভালো মিটিং হয়েছে। সেখানে মা-বোনেদের উপস্থিতি নজরকাড়ার মতো ছিল। সন্দেশখালিকে অনেক ধন্যবাদ। সেইসঙ্গে আপনাদেরও নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। কালকে বছরের শেষ দিনটাও ভালো ভাবে কাটুক। এরপরে জানুয়ারি মাসে অনেক অনুষ্ঠান আছে। গঙ্গাসাগর মেলা আছে। পৌষ সংক্রান্তি আছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।“

এদিকে, জিনাতকে নিয়ে পশ্চিমবঙ্গের প্রধান বন সংরক্ষক বন্যপ্রাণী এবং প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন দেবল রায় জানান, “তিনজন ওয়াইল্ড লাইফের অভিজ্ঞ ডাক্তার, জু-এর বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, এছাড়া বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ যাঁরা আছেন তাঁদেরকে নিয়োগ করা হয়েছে। যেহেতু আবারও তাকে তার স্বাভাবিক বন্য জীবনে ফেরত পাঠানোর একটা বিষয় রয়েছে, তাই যাতে কোনওরকম হিউম্যান বা চিড়িয়াখানা বা জু থেকে কোনও রকম সংক্রমণ না হয় সেই দিকটায় করা নজর রাখা হয়েছে।“

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...