Friday, April 3, 2026

২০২৪ সালে কাদের হারাল এই দেশ

Date:

Share post:

২০২৪ সালে (Year Ender 2024) বহু ঘটনা ঘটে গিয়েছে। অনেক মানুষ পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তাঁরা অনেকেই ইহলোক ত্যাগ করেছেন। ২০২৪ সালে (Year Ender 2024) কাদের হারাল এই দেশ

জাকির হোসেন
১৬ ডিসেম্বর সান ফ্রানসিসকোর একটি হাসপাতালে ফুসফুসের বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তবলাবাদক জাকির হোসেনের।

রাশিদ খান
৯ জানুয়ারি ভারতীয় সংগীতের শাস্ত্রীয় সঙ্গীতের জগতে ইন্দ্রপতন ঘটে। প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয় মৃত্যু হয় শিল্পী রশিদ খানের।

শ্যাম বেনেগাল
৯০ বছর বয়সে ২৩ ডিসেম্বর প্রয়াত হলেন ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল।

পঙ্কজ উদাস
২৬ ফেব্রুয়ারি প্রয়াত হন কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস।

মনোজ মিত্র
১২ নভেম্বর সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সটিউটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের শিল্পী মনোজ মিত্র।

আরও পড়ুন- প্রত্যন্ত এলাকায় জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ‘দুয়ারে সরকার’, সন্দেশখালিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

উমা দাশগুপ্ত
‘পথের পাঁচালীর’ দুর্গা ১৮ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন। বাঙালির কাছে উমা দাশগুপ্ত আদরের দুর্গাই ছিলেন।

শ্রীলা মজুমদার
টানা ৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার।

অঞ্জনা ভৌমিক
‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে অঞ্জনা ভৌমিক (আরতি) অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। ১৭ ফেব্রুয়ারি মৃত্যু হয় তাঁর।

উৎপলেন্দু চক্রবর্তী
২০ অগাস্ট প্রয়াত হন চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। ১৯৮২ সালে ‘চোখ’ ছবিটি সেরা চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

ছন্দা সেন
কলকাতা দূরদর্শনের জন্মলগ্ন থেকে পর্দায় তাঁর উপস্থিতি দেখে এসেছেন সমকালীন মানুষজন। ১২ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...