Monday, April 6, 2026

নতুন বছরের শুরুতেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সরকারি কাজ ও প্রকল্পের পর্যালোচনা করতে ২ জানুয়ারি নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন বিভিন্ন দফতরের সচিব, উচ্চপদস্থ আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরের কয়েকজন মন্ত্রী। রাজ্য, জেলা এবং ব্লক স্তরের বিভিন্ন সরকারি কাজের পর্যালোচনা করবেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।
আরও খবর: বছর শেষে বসে গেল আইআরসিটিসি ওয়েবসাইট! নববর্ষের টিকিটের ভাগ্য ঝুলে রইল

সূত্রের খবর, সরকারি প্রকল্পগুলি কীভাবে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়েই আলোচনা হতে পারে। একই সঙ্গে বাংলার বাড়ির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়েছে। সেই কাজে গতি বাড়াতেও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পাশাপাশি ঘরে-ঘরে জল দেওয়ার যে কাজ চলছে তার পরিস্থিতি নিয়েও আলোচনা করতে পারেন তিনি।

সোমবারই সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জানুয়ারি শেষে সপ্তাহে হবে দুয়ারে সরকারের বিশেষ শিবির। সেই বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। ২ জানুয়ারি দুপুর ১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...