Tuesday, June 23, 2026

মাঠের অনুমোদন না পেয়েই ঘোষণা! সন্দেশখালিতে শুভেন্দুর সভায় ‘না’ প্রশাসনের

Date:

Share post:

সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পরিষেবা প্রদান সভা ঘোষণার পরেই সেখানে সভা করার ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আদতে তাড়াহুড়ো করে সভা ডাকতে গিয়ে যে যে নিয়ম মানা দরকার তাই-ই মানেনি বিজেপি (BJP)। ফলে মঙ্গলবার সভার অনুমোদন (permission) বাতিল করতে বাধ্য হয় বসিরহাট পুলিশ।

বসিরহাট পুলিশের সূত্রে জানানো হয়, যে মাঠে শুভেন্দু অধিকারী সভা করার পরিকল্পনা করেছিলেন তার একটা বড় অংশ সরকারি জমি (government land)। সরকারি জমিতে সভা করার জন্য অনুমতি প্রয়োজন। যে অনুমতি বিজেপির ছিল না। সেই সঙ্গে এই জমির খানিকটা ব্যক্তিগত মালিকানাধীন। সেই অংশের অনুমতি নিয়েও পুলিশ সন্তোষ প্রকাশ করতে পারেনি।

পাশাপাশি নিরাপত্তার কারণেও সভার অনুমতি বাতিল করা হয়। নদীর ধারের মাঠে সভা করার জন্য যে পরিমাণ নিরাপত্তা কর্মী মোতায়ন করা দরকার তা দেওয়া সম্ভব হবে না বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। কারণ মঙ্গলবার বর্ষ শেষ (year ender)। স্থানীয় এলাকায় পিকনিক ও পর্যটনের নিরাপত্তায় প্রচুর পুলিশ কর্মী মোতায়েন থাকবেন।

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে সভা করার পরিকল্পনা ভেস্তে যেতেই বিজেপি যদিও চক্রান্তের অভিযোগ তুলেছে। যদিও স্থানীয় সূত্রে দাবি আদৌ বিজেপির পক্ষে শুভেন্দু সভায় লোক জড়ো করায় ছিল বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...