Tuesday, June 23, 2026

গুরুত্বপূর্ণ আলোচনা: চিন্ময় কৃষ্ণের আইনজীবীর সঙ্গে বৈঠকে কুণাল

Date:

Share post:

এখনও চট্টগ্রামের জেলবন্দি ইসকনের সন্ন্যাসী তথা বাংলাদেশের (Bangladesh) সনাতন জোটের মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর হয়ে মামলা লড়ছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ (Rabindra Ghosh)। প্রথম থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে রাজ্যের শাসকদল। কেন্দ্রের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার, ভারতে থাকা চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এখন রাজ্য রয়েছেন রবীন্দ্র ঘোষ। ২ জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে জামিন মামলার শুনানি। সেখানে রবীন্দ্র ঘোষ উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, গত শুক্রবার, কুণালকে ফোন করে দেখা করতে চান চিন্ময় কৃষ্ণের আইনজীবী। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করতে চান তিনি। কিন্তু কোমরে যন্ত্রনা থাকায়, তাঁর সিঁড়িতে ওঠানামায় সমস্যা রয়েছে। সেই কারণে এদিন দুপুরে বারাকপুরে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে দেখা করছেন কুণাল।

বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু নির্যাতনের ঘটনার প্রতিবাদে সরব চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে তাঁকে জেলবন্দি করে রেখেছে ইউনূস সরকার। চট্টগ্রামের জেলে বন্দি চিন্ময় কৃষ্ণের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে বলে সূত্রের খবর। অভিযোগ, জেলে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না তিনি। এই নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে কলকাতার ইসকনও। এই পরিস্থিতিতে রবীন্দ্র ঘোষ ও কুণাল ঘোষের বৈঠক যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...