Thursday, June 25, 2026

তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো: বছর শেষে বাংলার উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।” ২০২৪-এর বিদায় লগ্নে বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বছরের শেষ দিনে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) ভিডিও পোস্ট করে তৃণমূলের (TMC) হাত ধরে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার, নিজের এক্স হ্যান্ডেলে বছরভর বাংলার বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি কোলাজ করা ১২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। লেখেন, “আমরা ২০২৪ সালকে বিদায় জানাচ্ছি। আমাদের মূল শক্তি- মা, মাটি, মানুষের লাগাতার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আপনাদের আস্থা ও বিশ্বাসই যাবতীয় আক্রমণ ও শোষণের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সংকল্পকে আরও শক্তি যোগায়।”

সরাসরি লোকসভা নির্বাচনের কথা না লিখে মমতা লেখেন, “এই বছর ফের একবার আমরা পরীক্ষায় জিতেছি। পর পর প্রতিবন্ধকতা থেকে আমরা যে সমস্ত মাইলফলকগুলি অর্জন করেছি, তা আপনাদের ভালবাসা এবং একতার জন্যই সম্ভব হয়েছে। এই বছরটিকে অবিস্মরণীয় করে তোলার জন্য আমি করজোড়ে বাংলার মানুষকে ধন্যবাদ জানাই।”

ভিডিওর সূচনা হয়েছে গঙ্গাসাগর মেলা দিয়ে। ব্যাক স্ক্রিনে মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর, ”গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব এবং পৃথিবীর সব থেকে বড় মেলা এটা। প্রতিবারই প্রায় ৪০ লক্ষ মানুষ আসে এখানে।” এর পাশাপাশি ভিডিও-তে রাজ্য সরকারের একের পর এক রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা এসেছে। রয়েছে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি। এসেছে আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে রাজ্য় সরকারের অপরাজিতা বিলের প্রসঙ্গও। সব মিলিয়ে বর্ষশেষে আগামী বছরের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...