Saturday, April 4, 2026

দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুই বিমানকর্মীর প্রাণরক্ষা কীভাবে

Date:

Share post:

বছরের শেষ লগ্নে ভয়াবহ বিমান দুর্ঘটনার (South Korea Plane Crash) সাক্ষী থেকেছে দক্ষিণ কোরিয়া। মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় যখন প্লেন ক্র্যাশ (Air Crash) হয় তখন মুহূর্তে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।১৭৯ জনের মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন লি আর কওন নামের দুই বিমানকর্মী (2 crew members miraculously survived)। তবে প্রাণরক্ষা হলেও আকস্মিক দুর্ঘটনায় স্মৃতি হারিয়েছেন দুজনেই। দুর্ঘটনার কারণ নিয়ে কাঁটা ছেড়ার মাঝেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে লি আর কওন কীভাবে বেঁচে গেলেন? যখন আগুন লাগে তখন বিমানের ঠিক কোন জায়গায় ছিলেন তাঁরা?

যেকোনও বাণিজ্যিক উড়ানের ক্ষেত্রে বিমানের শেষ প্রান্তের সিটগুলিই যে কোনও বাণিজ্যিক উড়ানের সবচেয়ে নিরাপদ স্থান। লি আর কওন ঠিক ওই জায়গাতেই বসেছিলেন বলে প্রাথমিক অনুমান। যদি বিমান দুর্ঘটনার কিছু তথ্য ঘেঁটে দেখা যায়, তাহলে বোঝা যাবে শেষের আসনগুলিতে মৃত্যুর আশঙ্কা ৩২ শতাংশ, মাঝের আসনগুলিতে ৩৯ এবং সামনের দিকের আসনে মৃত্যুর আশঙ্কা ৩৮ শতাংশ। যদিও আমেরিকার টাইম ম্যাগাজিনের (Time Magazine, America) রিপোর্ট বলছে, বিমানের পিছনের দিকের মাঝের আসনগুলিতে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে কম থাকে ( প্রায় ২৮ শতাংশের কাছাকাছি)। এক্ষেত্রে হয়তো সেই মিরাকল ঘটেছে ওই দুই বিমানকর্মীর সঙ্গে। কী ঘটেছিল ওই বিমানে, কোন অলৌকিক শক্তিতে প্রাণে বেঁচে গেলেন দুই যুবক, এখন সেসব আর তাঁদের স্মৃতিতে নেই। লি এবং কওন মাথায় প্রচন্ড চোট পেয়েছেন। তাই আপাতত চিকিৎসকরা তাঁদের স্মৃতি ফেরাতে কোনরকমের জোর করতে চাইছেন না। রবিবার ভোরে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের বিমান দুর্ঘটনাকে কোরিয়ার ইতিহাসে অন্যতম ‘ভয়ংকর স্মৃতি’ আখ্যা দিয়েছেন অনেকেই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...