Friday, April 3, 2026

গ্রিন করিডোরে সিমলিপালের পথে জিনাত

Date:

Share post:

ভিআইপি খাতিরে জঙ্গলের রানি চলল নিজের ডেরায়। বর্ষবরণের রাতে গ্রিন করিডোরে বাড়ির পথে রওনা দিল জিনাত (Tigress Zeenat)। পশু চিকিৎসকরা জানিয়েছেন বাঘিনী একদম সুস্থ রয়েছে। নতুন বছরে নিজের এলাকাতেই কাটাতে পারবে সে।

মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে ওড়িশায় নিয়ে আসা হয়েছিল জিনাতকে। এরপরই বনকর্মীদের ফাঁকি দিয়ে ২০ ডিসেম্বর বাংলায় ঢুকে পড়ে জিনাত। জঙ্গলমহলে রীতিমত তান্ডব দেখিয়ে অবশেষে ১০ দিনের মাথায় বাঁকুড়ায় ঘুম পাড়ানি গুলিতে কাবু হয় সে। এরপরেই সেখান থেকে সোজা গন্তব্য আলিপুর পশু হাসপাতাল। বাঘিনীর চিকিৎসায় গঠন হয় মেডিকেল বোর্ড। পরীক্ষা নিরীক্ষা চিকিৎসকরা জানান জিনাত সুস্থ রয়েছে। তবে রুচির পরিবর্তন হয়েছে। মাংস ছেড়ে দুধ খাচ্ছে সে। খেয়েছে ওআরএস। তবে এতে বিশেষ কোনও সমস্যা দেখছেন না বনকর্তারা। কারণ, পুরুলিয়ার জঙ্গলে দাপিয়ে বেড়ানোর সময় জিনাত নিজের মতো করে একাধিক শিকার করেছিল। এবার সমস্ত নিয়ম মেনে বর্ষবরণের রাতে গ্রিন করিডর করে বাঘিনি জিনাতকে নিয়ে যাওয়া হল ওড়িশার সিমলিপালে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...