Friday, April 3, 2026

বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা অটল: বছর শেষে স্যোশাল মিডিয়ায় বার্তা অভিষেকের

Date:

Share post:

এই বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে গভীরভাবে কৃতজ্ঞ- বর্ষশেষে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যারা তাঁদের বিভক্ত ও বঞ্চিত করতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে তাঁরা অটল বলে জানান অভিষেক।

মঙ্গলবার, ২০২৪-র শেষদিনে অভিষেক লেখেন,
“নতুন বছরে পা রাখার মুহূর্তে আমি ২০২৪ সালে যে যাত্রা তার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। এই বছরটি আমাদের ধৈর্যের পরীক্ষা করেছে, আমাদের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং আরও শক্তিশালী হয়ে উঠতে বাধ্য করেছে। যারা আমাদের বিভক্ত ও বঞ্চিত করতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে আমরা অটল।
২০২৪ একটি উন্নয়নের বছর। এমন একটি সময় যখন আমরা নিঃস্বার্থভাবে মানুষকে সেবা করার জন্য সমস্ত বাধা এবং প্রতিকূলতাকে ছাপিয়ে গিয়েছি। গণদেবতার ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি। তাঁদের অনুগ্রহ না থাকলে আমরা অসম্পূর্ণ থাকতাম।
এই বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।“

এর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন অভিষেক (Abhishek Banerjee)। যেখানে তাঁর নবজোয়ার যাত্রা থেকে শুরু করে লোকসভা নির্বাচনের প্রচার, প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর বিভিন্ন মুহূর্তের কোলাজ রয়েছে সেই ভিডিও-তে। রয়েছে অভিষেককে ঘিরে জনজোয়ারের টুকরো ছবিও। বছর শেষের আগে অভিষেকের পোস্টে ফিরে দেখা ২০২৪।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...