Sunday, June 21, 2026

মন খুলে বর্ষবরণ উপভোগের সুযোগ, স্বস্তি আবহাওয়া দফতরের আপডেটে

Date:

Share post:

শীত আসছে, জাঁকিয়ে শীত আসছে। ২০২৪-এর শেষে বারবার এভাবেই শীত বাংলার মানুষের সঙ্গে লুকোচুরি খেললেও বছর শেষে জমজমাট শীতের পূর্বাভাস (winter forecast) থাকছে। আবহাওয়াবিদদের পরিসংখ্যান অনুযায়ী উষ্ণতম শীতের নজির রেখেছে ২০২৪। তবে বছর শেষে বাংলায় পারদ পতনের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে জানানো হচ্ছে বৃষ্টির কোনও পূর্বাভাস বাংলা জুড়ে নেই।

গত এক সপ্তাহ ধরে শীতেও গরমের অস্বস্তিকর অনুভূতি বাঙালিকে আশঙ্কায় রেখেছিল, বর্ষবরণে (new year celebration) আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে তাপমাত্রা কমতে শুরু করেছে। স্বাভাবিকের থেকে তিন-চার ডিগ্রি বেড়ে যাওয়া তাপমাত্রা কমে মঙ্গলবার থেকে তাপমাত্রা স্বাভাবিক হয়েছে। সেই সঙ্গে শীতের আমেজ এনে দিয়েছে হিমেল হাওয়া (cold wave)।

বছর শেষে উত্তর বা দক্ষিণ বঙ্গে নেই বৃষ্টির কালো ছায়া। তবে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে কুয়াশার (fog) দাপট থাকবে। রোদের দেখা মিলতে অপেক্ষা করতে হবে বেলা পর্যন্ত। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে বুধবার তাপমাত্রা আরও কমার পূর্বাভাস (forecast) থাকছে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...