Saturday, June 20, 2026

অভিষেকের উদ্যোগে বৃহস্পতিবার থেকেই ডায়মন্ড হারবারের ব্লকে ব্লকে ‘সেবাশ্রয়’

Date:

Share post:

স্বাস্থ্য পরিষেবা পেতে এখন আর দূরের হাসপাতাল বা নার্সিংহোমে ছুটতে হবে না। বাড়ি থেকে বেরোলেই সেবাশ্রয় (Sevashroy)স্বাস্থ্যশিবির। ২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ডায়মন্ড হারবারের ব্লকে ব্লকে শুরু হয়ে যাবে এই শিবির। বাড়ি থেকে পা বাড়ালেই মিলবে পরিষেবা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একটি মানবিক প্রয়াস নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির। আগামিকাল থেকে ডায়মন্ড হারবার জুড়ে এই শিবিরে স্বাস্থ্য-পরিষেবা নিয়ে হাজির থাকবেন চিকিৎসকেরা।

নভেম্বরে আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে একটি ‘সমন্বয়’ বৈঠক করেন অভিষেক। সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার জন্য পৃথক কর্মসূচির ডাক দেন তৃণমূল সাংসদ। কর্মসূচির নাম দেন ‘সেবাশ্রয়’। ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় বসবে স্বাস্থ্যশিবির। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্যশিবিরের পরিকল্পনা করা হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই শিবির। সেইমতো প্রস্তুতিও সারা। দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। একেক দিন বিধানসভাভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে তাঁদের। বাকি তিনদিন সুপার স্পেশ্যালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন। ‘চলমান-হাসপাতাল’-এর মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবাও মিলবে শিবিরে। হিমোগ্লোবিন-সহ রক্তের নানাবিধ পরীক্ষা-সহ ডেঙ্গি পরীক্ষার সুবিধা এবং তৎক্ষণাৎ ডায়গনস্টিক টেস্টও হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়, বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। অ্যাপ-ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট মিলবে। থাকবে হেল্প ডেস্কও। পঁচাত্তর দিন ধরে চলবে এই কর্মসূচিটি। আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। ‘সেবাশ্রয়’ শিবির আয়োজনের অন্যতম উদ্দেশ্য হল ডায়াবেটিস থেকে ক্যান্সার, স্ট্রোকের সম্ভাবনা থেকে হার্টের অসুখ শুরুতেই ধরা পড়লে যাতে সহজেই বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যায়। ডায়মন্ড হারবারের মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখতেই এই মানবিক উদ্যোগ নিয়েছেন সাংসদ। এছাড়াও সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে রেফারেল সিস্টেমে।

 

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...