Saturday, June 20, 2026

নতুন বছরের শুরুতেই সরকারি চাকরির সুযোগ! শূন্যপদ নিয়ে পর্যালোচনা শুরু নবান্নে

Date:

Share post:

২০২৫-এর শুরু থেকেই বিভিন্ন দফতরের শূন্যপদ পূরণে উদ্যোগী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এরই অঙ্গ হিসাবে সচিবালয় পর্যায়ের দফতরগুলিতে শূন্যপদের সংখ্যার পর্যলোচনা শুরু হয়েছে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর শূন্যপদের সংখ্যা জানতে চেয়ে অন্য সব দফতরকে চিঠি পাঠিয়েছে। ওই সব দফতরের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (Lower Division Assistant), আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসার পদে মোট অনুমোদিত পদ ও সেখানে কর্মরতদের সংখ্যা এবং শূন্যপদের বিস্তারিত পরিসংখ্যান তলব করা হয়েছে।

ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে অনুমোদিত পদ এবং বর্তমান কর্মী সংখ্যা পর্যালোচনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে দফতরগুলিকে এই সংক্রান্ত তথ্য নির্ধারিত বয়ানে জমা দিতে বলা হয়েছে। জানা গেছে, গ্রুপ ডি পদে নিয়োগ হবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। গ্রুপ সি এলডিএ পদে নিয়োগ করতে ক্লার্কশিপ পরীক্ষা গ্রহণের জন্য শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের (PSC ) পক্ষ থেকে তা জানানো হয়েছে। পদোন্নতির মাধ্যমে এলডিএ’র উপরের পদগুলি পূরণ করা হবে । ইতিমধ্যেই নতুন পদ সৃষ্টি করে সচিবালয়ে পদোন্নতির সুযোগ বৃদ্ধি পেয়েছে।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...