Saturday, June 20, 2026

চলতি খরিফ মরশুমের রেকর্ড ধান সংগ্রহ রাজ্য সরকারের

Date:

Share post:

খরিফ মরশুমের প্রথম দু’মাসে চাষিদের কাছ থেকে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। গত বছরের নভেম্বর- ডিসেম্বরের তুলনায় এবার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহের পরিমাণ দ্বিগুণেরও বেশি বলে জানা গেছে।এইসময়ে এত বেশি পরিমাণ ধান আগে কখনও কেনা হয়নি। খাদ্য দফতর (Food and Suppliers Department) সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর পর্যন্ত ৮ লক্ষ ৩৯ হাজার কৃষকের কাছ থেকে মোট ২৬ লক্ষ ৬৯ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছে। কর্মসূচির সাফল্যের জন্য খাদ্যদফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব পক্ষকে ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন । মরশুমের বাকি সময়েও ধান কেনার গতি যাতে বজায় থাকে সেজন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪-২৫ খরিফ মরশুমের ধান সংগ্রহ শুরু হয়েছে নভেম্বরে, চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই সময়ে ৬৬ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে। গত কয়েকবছর সরকারি উদ্যোগে মোটামুটি ৫৫ লক্ষ টন ধান কেনা হয়েছে। এবার প্রথম দু’মাসের লক্ষ্যমাত্রার ২৫ শতাংশের বেশি ধান কেনা হয়ে গিয়েছে। তাই এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কেনা সম্ভব হতে পারে বলেই আশা করছেন খাদ্যদফতরের কর্তারা।

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...