Saturday, May 30, 2026

বীরভূমে মুখে চকোলেট বোমা ফাটিয়ে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

বেকারত্বের হাত থেকে মুক্তি চেয়েছিলেন। বেশ কয়েকদিন একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিলেন।শেষ পর্যন্ত বিষাদে মুখে চকোলেট বোমা ফাটিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাস্থল বীরভূমের সিউড়ি শহরের কলেজপাড়া এলাকা।ঘুমের মাঝেই যুবকের রহস্যমৃত্যু হয়েছে। পুলিশ সূএে জানা গিয়েছে, ঘর থেকে মুখ-গলা ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার দেহ হয়। নিহত সুপ্রিয় দাস (৩০) বেশ কিছুদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন পরিজনরা। কিন্তু চাকরি না পেয়ে হতাশায় ভুগছিলেন তিনি।

তবে ঘটনাটি খুন না আত্মহত্যা, তা নিয়ে নিশ্চিত হতে চান পুলিশ আধিকারিকরা।কারণ, মৃতের লেপে মিলেছে চকলেট বোমা! দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  মৃত যুবকের দাদা সত্যপ্রিয় দাস জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে চলে যায়। মাঝরাতে বিকট শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। দোতলায় গিয়ে তারা দেখেন, সুপ্রিয় লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে। সন্দেহ হওয়ায় কাছে যেতেই তারা দেখেন ভয়ংকর দৃশ্য। ছিন্নভিন্ন সুপ্রিয়র মুখ-গলা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

তবে দেহে অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মুখের ভিতরে চকোলেট বোমা ফাটিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। পুলিশের আরও অনুমান ছিল, হেডফোন বিস্ফোরণে মৃত্যু হয়েছে যুবকের। কিন্তু দেহ হাসপাতালে পাঠানোর পর জানা যায়, যুবকের লেপের মধ্যে ছিল চকলেট বোমা। এখানেই শেষ নয়, যুবকের মুখের ভিতর থেকে সুতো ও দেশলাই মিলেছে। এদিকে ঘর থেকে উদ্ধার হয়েছে হেডফোনও। ফলে মনে করা হচ্ছে, মুখে ভিতর চকলেট বোমা ফাটিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক। কিন্তু কেন? জানা গিয়েছে, যুবকের ল্যাপটপ থেকে প্রচুর অবসাদগ্রস্ত লেখা মিলেছে। পাশাপাশি উঠে এসেছে আর্থিক সঙ্কটের তথ্যও। প্রকৃত কারণ  খতিয়ে দেখছে পুলিশ।বর্ষবরণের রাতেও  বাড়িতেই ছিলেন যুবক। তবে চাকরি না পাওয়ায় তিনি আত্মঘাতী হতে পারেন তা বিশ্বাস করছেন না পরিজনরা।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...