Saturday, June 20, 2026

Bye Bye 2024, আশায়-আনন্দে শুরু 2025

Date:

Share post:

৩৬৫-র বদলে একটা দিন বেশি দিল 2024। 2024-কে টা টা করে স্বাগত জানানো হল 2025-কে। ৩৬৬ দিনের এই দিনলিপির মধ্যে অনেক উত্থানপতন দেখল দেশ-দুনিয়া। ভারতে লোকসভা নির্বাচনের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশে গণ অভ্যুত্থান-হিংসা। কলকাতা হারাল সম্ভাবনীময়ী তরুণী চিকিৎসককে।

ঘটনা-দুর্ঘটনায় মিলিয়ে কেটেছে ২০২৪। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুন নিয়ে উত্তাল হয় রাজ্য দেশ। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী দেশ। তার পাশাপাশি বছর শেষে পর পর ভয়াবহ বিমান দুর্ঘটনায় শতাধিক প্রাণহানি।

থামেনি রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-প্যালেস্টাইনের যুদ্ধ। সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়ন।

তবে, এর মধ্যেও মন ভালো করা খবরও আছে। ২০২৪ সালে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে একটি নতুন মাইলফলক ছুঁয়েছে ইসরো।

এই বছরেই বহু প্রতীক্ষিত ও ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধন হয়েছে অযোধ্যায়। তবে, অসমাপ্ত মন্দির উদ্বোধন নিয়ে প্রবল সমালোচনা করেন ধর্মগুরুরা।

ভালো-মন্দ মিশিয়ে কাটল ২০২৪। নতুন আশা আর স্বপ্ন নিয়ে শুরু হল ২০২৫। সবার ভালো কাটুক- ‘বিশ্ববাংলা সংবাদ’-এর তরফ থেকে রইল শুভেচ্ছা।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...