Saturday, June 20, 2026

স্বাগত 2025: আনন্দ হুল্লোড়ে রাজ্য জুড়ে বর্ষবরণ 

Date:

Share post:

কলকাতা থেকে জেলা সর্বত্র শুধুই বর্ষবরণের আনন্দ। মঙ্গলের রাতে ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই 2025-কে নাচে গানে হুল্লোড়ে স্বাগত জানালো শহর কলকাতা (Happy New Year)। পার্ক স্ট্রিট থেকে শুরু করে বো ব্যারাক, চিনার পার্কের ক্লাব থেকে শুরু করে বাইপাসের ডান্স বার সর্বত্রই শুধুই উন্মাদনার ছবি। রাত যত বাড়লো ভিড় তত গভীর হলো। নিবিড় হল দুই প্রেমিক মন। ঠোঁটের আদর ছুঁয়ে ফেলল প্রিয় পানীয়।

দেখতে দেখতে একটা বছর কেটে গেল। ৩১ তারিখ সকাল থেকেই ফেস্টিভ মুডে গোটা বাংলা। 2024-কে বিদায় জানিয়ে নতুন প্রত্যাশা নিয়ে শুরু হল 2025 -এর পথ চলা। পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে কড়া হাতে ট্রাফিক এবং নিরাপত্তার নজরদারি নিয়ন্ত্রণ করল কলকাতা পুলিশ। উন্মাদনায় শহরের সঙ্গে পাল্লা দিল জেলাগুলোও। শ্রীরামপুর থেকে মালদহ, বীরভূম থেকে দার্জিলিং সর্বত্রই নাচে গানে হুল্লোড়ে মধ্যরাতে নিউ ইয়ার সেলিব্রেশনের ছবি।

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...