Saturday, March 14, 2026

সন্তোষ-জয়ী বাংলা দলকে ৫০ লক্ষ টাকা পুরস্কার, ফুটবলারদের সরকারি চাকরি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অবশেষে ২০২৪-এর শেষদিনে ট্রফির খরা কাটিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। কোচ সঞ্জয় সেনের হাত ধরে ৬ বছর পর বাংলায় ফের ঢুকল সন্তোষ ট্রফি। এই জয়ের ফলে ৩৩ বার সন্তোষ ট্রফি জয় বাংলার। রাজ্যকে গর্বিত করেছেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, চাকু মান্ডিরা। আর বছরেই শুরু তাদের জন্য বড় পুরস্কার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি।

সন্তোষ ট্রফি জয়ের পর গতকাল রাতে শহরে ফেরে বাংলা দল। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বাংলা দলের সঙ্গে দেখা করেন । ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন বাংলার কোচ সঞ্জয় সেন। সেখানে সন্তোষজয়ী দলকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি। এরপর বাংলা দলের সঙ্গে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বিশেষ আর্থিক পুরস্কারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি কোচ সঞ্জয় সেনকেও সংবর্ধনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে বাংলার যে ফুটবল দল ভারতসেরা হয়েছে, তা নিয়ে আমরা সকলেই গর্বিত। সন্তোষ ট্রফিতে বাংলার ফুটবলাররা যেভাবে নিজেদের কৃতিত্ব জাহির করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামীদিনে আরও ভাল প্রশিক্ষণ পেলে এরা আরও উন্নতি করতে পারবে।” এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “ বাংলার এই ফুটবলাররা অধিকাংশই গ্রামের ছেলে। এদের মধ্যে যথেষ্ট এনার্জি রয়েছে, শৃঙ্খলাবোধ রয়েছে। পরিবারে আর্থিক টান থাকলেও বাকি কোনও পিছুটান নেই। আর তাই আমি বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে এই ফুটবলারদের একটা করে চাকরি দেওয়ার প্রস্তাব দেব। এরা খেলাধুলোতেই মনোনিবেশ করবে। সময় পেলে তবেই চাকরি করবে। ” সন্তোষ ট্রফি জয়ের জন্য বাংলার ফুটবল দলকে রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে দেয় বাংলা। বাংলার হয়ে একমাত্র গোলটি করেন রবি হাঁসদা।

আরও পড়ুন- সিডনি টেস্টে কি খেলবেন রোহিত? মুখ খুললেন গম্ভীর

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...