Tuesday, June 23, 2026

অরুণ রায়ের শেষকৃত্যে দেব-রুক্মিণী, চোখের জলে পরিচালককে বিদায় তারকা যুগলের

Date:

Share post:

ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ ‘বাঘাযতীন’ পরিচালকের। নতুন বছরের দ্বিতীয় দিনেই শোকের ছায়া টলিউডে (Tollywood)। পয়লা জানুয়ারি রাত থেকেই আশঙ্কাজনক ছিলেন। দিন আগে তাঁকে আরজি কর হাসপাতালে দেখতে যান অভিনেতা দেব (Dev)। এবার পরিচালকের শেষকৃত্যে বান্ধবীকে নিয়ে কেওড়াতলা শ্মশানে পৌঁছে গেলেন সুপারস্টার। ‘হীরালাল’ ছবির পরিচালকের প্রয়াণে কিঞ্জল নন্দ, বিরসা দাশগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তীরা স্যোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেও টলিউডের নামী মুখেদের দেখা মিলল না শেষকৃত্যে। ব্যতিক্রমী দেব- রুক্মিণী (Dev & Rukmini Maitra)। অরুণ রায়ের শববাহী শকট করেই কেওড়াতলা যান যুগলে। কান্নায় ভেঙ্গে পড়েন টলিউডের ‘বিনোদিনী’।

‘এগারো’ ছবিটির মাধ্যমে ২০১১ সালে টলিউডে পরিচালক হিসেবে আত্নপ্রকাশ করেন অরুণ রায়। অল্প সময়ে একাধিক পিরিয়ড ছবি বানিয়ে তাক লাগিয়েছেন। চোলাই, হীরালাল, ৮/১২ এর মতো একাধিক ছবি উপহার দিয়েছেন। ২০২৩ সালে দেবের (Dev)সঙ্গে ‘বাঘাযতীন’ সিনেমার শুটিং চলাকালীন ক্যান্সার ধরা পড়ে। গত বছর সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর অনেকটাই সুস্থ বোধ করেছিলেন। কিন্তু গত ২১ ডিসেম্বর তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। বুধবার রাত থেকে তাঁকে বাইপ্যাপ দেওয়া হয়। লড়াই থামল লক্ষ্মীবারের সকালে। চোখের জলে কাছের মানুষকে বিদায় দিলেন দেব- রুক্মিণী। পরিচালকের প্রয়াণে স্মৃতিচারণায় টলিউড।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...