Friday, March 20, 2026

বিজেপিশাসিত রাজ্যগুলি পিছিয়ে কেন্দ্রের রিপোর্টে, ৬১ শতাংশ স্কুলে নেই নিউট্রিশন গার্ডেন

Date:

Share post:

কেন্দ্রের রিপোর্টে পিছিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিই। কেন্দ্রের নির্দেশিকা না মানার প্রবণতা বেশি ডাবল ইঞ্জিন সরকারের মধ্যেই। বাংলা সহ বিরোধীদের রাজ্যগুলি সর্বক্ষেত্রেই টেক্কা দিচ্ছে বিজেপিকে। সম্প্রতি কেন্দ্রের পেশ করা শিক্ষা মন্ত্রকের একটি রিপোর্টে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যের স্কুলগুলিতেই তৈরি হয়নি নিউটিশন গার্ডেন। সারা দেশে পাঁচ বছর পরেও ৬১ শতাংশ স্কুলে নিউট্রিশন গার্ডেন নেই।

পাঁচ বছর আগে কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করেছিল সমস্ত স্কুলে তৈরি করতে হবে নিউটিশন গার্ডেন। সেই গার্ডেনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই ফলাবে ফসল। নিজেরাই উৎপাদন করবে পুষ্টিকর শস্য ও সবজি। সেই সবজি ও শস্যই ব্যবহার করা হবে স্কুলেরই মিড ডে মিলে। এই মর্মে রাজ্যগুলির জন্য কেন্দ্রের মোদি সরকার যে গাইডলাইন জারি করেছিল, তা মানেনি বিজেপির রাজ্যগুলি। রিপোর্টে দেখা যাচ্ছে, পরিকল্পনা রূপায়ণে সবথেকে খারাপ অবস্থা অধিকাংশ ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যের। বিজেপির রাজ্যগুলিতে অর্ধেকেরও বেশি স্কুলে নিউট্রিশন গার্ডেন বা কিচেন গার্ডেন তৈরিই হয়নি। ২০২৩-২৪ আর্থিক বছরের রিপোর্ট বলছে, রাজস্থানের ৯২ শতাংশ স্কুলে তৈরি হয়নি স্কুল নিউট্রিশন গার্ডেন। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা ও মহারাষ্ট্রে ৭০ শতাংশের বেশি স্কুলেও নিউটিশন গার্ডেন নেই। মধ্যপ্রদেশেও ৪০ হাজার স্কুলে গড়ে ওঠেনি নিউটিশন গার্ডেন। অথচ তৃণমূল কংগ্রেস শাসিত বাংলায় ৩০ হাজার ৮৭৫টি স্কুলে নিউট্রিশন গার্ডেন তৈরি করা হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রকের রিপোর্টেই উঠে এসেছে এই তথ্য। সারা দেশে ১০ লক্ষ ৬৭ হাজার ৪৮৮টি স্কুল রয়েছে। তার মধ্যে সাড়ে ছ’লক্ষেরও বেশি স্কুলে নেই এসএনজি বা স্কুল নিউট্রিশন গার্ডেন। ৬১ শতাংশ স্কুলই গার্ডেন তৈরি করা থেকে বিরত থেকেছে।

আরও পড়ুন- নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে সবুজায়ন, কলকাতায় বেড়েছে বনাঞ্চল: প্রকাশ্যে রিপোর্ট 

 

 

 

 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...