Friday, April 3, 2026

জমি জবরদখল বরদাস্ত নয়, প্রয়োজনে ED-CBI-এর মতো সম্পত্তি ক্রোক: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জমি জবরদখল বরদাস্ত করা হবে না। মঙ্গলবার, নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে কাউকে রেয়াত করা হবে না। স্পষ্ট জানান মমতা। প্রয়োজনে ইডি-সিবিআইয়ের (ED-CBI) মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জমি পুনরুদ্ধারে ৬ মাসের সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী।

এদিন জমি নিয়ে মুখ্যমন্ত্রীর জানান, “DM, SP থেকে থানার IC, OC সকলে সতর্ক থাকুন। জোর করে জমি দখল বরদাস্ত করা হবে না। এ বিষয়ে অফিসার থেকে নেতা, কারও বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।”

জমি জবলদখল নিয়ে পূর্বতন বাম সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা (Mamata Banerjee)। বলেন, “বাম আমলে বেআইনিভাবে জমি জবর দখল করিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের তুলতে গেলে তারা কোর্টে চলে যাচ্ছে। কোর্ট স্থগিতাদেশ দিচ্ছে। ফলে জবরদখল উদ্ধারের কাজ আটকে যাচ্ছে।”

পুলিশ-প্রশাসনকে রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট বার্তা দেন, নতুন করে যেন জমি জবরদখল না হয়। যে জমি দখল হয়েছে, তার তালিকা তৈরি করে ব্যক্তি মালিকানাবাদে যেগুলি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি থেকে ১০০ ভাগ ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যাঁরা জমি জবরদখল করে সেখানে বিল্ডিং গড়ে অন্যকে বিক্রি করে পালিয়ে গিয়েছে, তারা যেখানেই থাকুক না কেন ধরে আনতে হবে। প্রয়োজনে ইডি, সিবিআইয়ের মতো সম্পত্তি ক্রোক করতে হবে।

জুন মাসের মধ্যে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বলেন, “ডিএম, এসপি থেকে থানার আইসি, ওসি সকলে সতর্ক থাকুন। বেআইনি জবরদখলের ক্ষেত্রে কোনও বরদাস্ত নয়। এমনকী কোনও নেতাও যদি জবরদখলকারীর হয়ে বলতে আসে, তাহলে তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করুন।”

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...