Wednesday, June 24, 2026

পঁচিশের বক্সঅফিসে টলি অভিনেত্রীদের দাপট, নায়কদের মানরক্ষায় ‘রঘু ডাকাত’

Date:

Share post:

২০২৫ সাল জুড়ে বাংলা সিনেমা মুক্তির অপেক্ষায়। চলতি বছর শুরুতেই বক্স অফিস কাঁপাতে নটী বিনোদিনীর আগমন হতে চলেছে। ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান‘। চোখধাঁধানো স্টারকাস্টের মাঝে বাংলা নাট্যজগতের উপেক্ষিত নায়িকার আখ্যান এই ছবিটা অন্যতম আকর্ষণ। থিয়েটারদুনিয়ার কিংবদন্তীর লুকে চমকে দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র(Rukmini Maitra)। প্রথম ঝলকেই বুঝিয়েছেন এবছরটা অভিনেত্রীদের বছর হতে চলেছে বাংলা বিনো দুনিয়ায়।

প্রতিবছর বিশেষ বিশেষ কিছু নায়ক নায়িকা বা বিশিষ্ট পরিচালকদের দিকে নজর থাকে। এবারেও ব্যতিক্রম নয়। ‘বহুরূপী’র অসাধারণ সাফল্যের পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় -নন্দিতা রায় জুটি ২০২৫ সালের গ্রীষ্মকালীন স্লটে ফিরছেন নিয়ে আসছেন ‘আমার বস‘। ফের একবার পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনেতা শিবুর দেখা মিলবে। তবে অন্যতম বড় পাওনা দু দশক বাদে রাখি গুলজারের বাংলা ছবিতে প্রত্যাবর্তন। মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে আসছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছবির নাম ‘পুরাতন ‘।বিদেশের মাটিতে প্রশংসা পাওয়ার পর এবার বাংলার মুক্তির পালা সুমন ঘোষের (Suman Ghosh)ছবির। এই বছর আরেকটি যে ছবির দিকে নজর থাকবে, সেটি হল ‘স্বার্থপর‘। বহু বছর পর একছবিতে বাবা-মেয়ে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক (Koel Mallick)। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি দিয়ে প্রি টিজারে ‘দেবী চৌধুরানী‘ অবতারে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নজর থাকবে তাঁর অভিনয়ের দিকেও।

তবে অভিনেত্রীদের দাপটের মাঝে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই‘ একসঙ্গে এক ঝাঁক অভিনেতা যেমন কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অর্জুন চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়দের কথা তুলে ধরতে আসছে জানুয়ারি মাসেই। আর এ বছরের পুজোর বক্স অফিস কাঁপাতে তৈরি হচ্ছেন ‘রঘু ডাকাত’রূপী দেব (Dev)। খাদানের সাফল্যের পর টলিউডের বাণিজ্যিক ছবির ‘প্রধান’ মুখ এখন যে তিনিই।

_

_

_

_

_

_

_

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...