Friday, April 3, 2026

স্বাস্থ্যসাথী কার্ডের বেনিয়মে কড়া পদক্ষেপ রাজ্যের, রেফারেল নিয়ে অসন্তুষ্ট মমতা

Date:

Share post:

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ আসায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) প্রশ্নের উত্তরে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম (Narayan Swarup Nigam) বলেন, ইতিমধ্যেই বেশকিছু চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। কয়েকটি নার্সিংহোম (Nursing Home) বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতাল এখনও তিন শতাংশ রোগীকে রেফার করায় মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

এদিন সব দফতরের কাজের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসচিবকে (health secretary) প্রশ্ন করেন, “মেডিক্যালে এখনও রেফারেল (referral) হচ্ছে কেন?” উত্তরে নিগম জানান, আগে ৭ শতাংশ হচ্ছিল, এখন কমে ৩ শতাংশ হচ্ছে। কিন্তু, ৩ শতাংশই বা হবে কেন, সেই প্রশ্ন তোলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ মমতার কথায়, “যারা করছে, তাদের বল, কাজ করতে হবে না, বাড়ি গিয়ে ঘুমোক।”

রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী। জানতে চান সেগুলিতে মনিটরিং হয় কি না? স্বাস্থ্যসচিব জানান, নিয়মিত মনিটরিং হয়। আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

এদিন বৈঠকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের দায়িত্ব হাওড়া কর্পোরেশনের থেকে নিয়ে হিডকোকে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...