Tuesday, April 7, 2026

প্রাথমিকে সেমিস্টার নয় ব্রাত্যকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, সিদ্ধান্ত হবে সমন্বয়ের মাধ্যমে

Date:

Share post:

আলোচনা ছাড়া সিদ্ধান্ত কেন, প্রাথমিকে সেমিস্টার পদ্ধতির বিজ্ঞপ্তি নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৭ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকের পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হবে। পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন, সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে। আর সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিষয়টা তিনি সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছেন। কেন আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হল সেই প্রশ্নও তোলেন মমতা। শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন কোনওভাবেই প্রাথমিকে সেমিস্টার চালু হবে না। এই ঘোষণা বাতিল করতে হবে।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী ব্রাত্য বসুকে বলেন, “তোমাকে পরিষ্কার করে বলছি, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে আলোচনা করে নেবে। তোমরা কয়েকজন মিলে নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, অথচ আমি জানতেও পারলাম না! এটা হবে না, এখনই ওই সিদ্ধান্ত বাতিল করো।” শিক্ষামন্ত্রী জানান, এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এরপর মমতা বলেন, সাংবাদিক বৈঠক হয়ে গেছে, সংবাদমাধ্যমে তা প্রকাশিতও হয়েছে। পাবলিক আগে থেকেই জেনে গেল। যা মেসেজ যাওয়ার চলে গেছে। কিন্তু এটা হবে না। তিনি বলেন, চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে কিছু একটা বলে দিলেই সেটা কার্যকরী হবে এই নিয়ম চলবে না। কলেজের নিয়ম স্কুলে চলবে না। মমতার কথায় স্কুল সংক্রান্ত কোনও পলিসির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে প্রেসকে জানানোর আগে তাঁকে জানাতে হবে। সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্তের কথাও বলেন তিনি। পাশাপাশি খবরের সত্যতা যাচাই না করে তা প্রকাশ করা নিয়ে সংবাদমাধ্যমকেও একহাত নেন মমতা।

_

_

_

_

_

_

_

_

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...