Tuesday, April 7, 2026

হাইটেশন বিদ্যুতের খুঁটিতে উঠে দিব্যি ঘুমিয়ে পড়লেন মত্ত যুবক!

Date:

Share post:

ভাবতে পারেন, হাইটেশন বিদ্যুতের খুঁটিতে উঠে ঘুমিয়ে পড়লেন মত্ত যুবক! বৈদ্যুতিক তারকে ‘বিছানা’ করে দিব্যি ঘুমিয়েও পড়েন তিনি। অন্ধ্রপ্রদেশের মান্যম জেলার এম সিঙ্গিপুরম গ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মত্ত যুবকের বৈদ্যুতিক তারের উপর ঝুলে ঘুমোনোর ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল । যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভরদুপুরে একটি বিদ্যুতের খুঁটির উপর চড়ে বেশ কয়েকটি তারের উপর আড়াআড়ি ভাবে শুয়ে ঘুমোচ্ছেন এক যুবক। তার পরনে গোলাপি টিশার্ট এবং হাফ প্যান্ট। চোখে যাতে রোদ না লাগে তার জন্য হাতে করে চোখ ঢাকা দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তিনি। যুবককে দেখে রাস্তায় ভিড় জমে যায়। তার ঘুম ভাঙাতে ডাকাডাকিও শুরু করেছেন স্থানীয়েরা। কিন্তু শত ডাকাডাকিতেও ঘুম ভাঙেনি মত্ত ওই যুবকের।

‘তেলুগু স্ক্রাইব’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। অনেকে অনেক মজার মজার মন্তব্য করেছেন। ভিডিয়োটি দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

জানা গিয়েছে, মত্ত ওই যুবক যখন বিদ্যুতের খুঁটিতে উঠতে শুরু করেন তখনই তাঁকে আটকানোর চেষ্টা করেন স্থানীয়েরা। কিন্তু তিনি কারও কথা শোনেননি। যুবক বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন ভেবে আগেভাগেই ট্রান্সফরমারটি বন্ধ করে দেন গ্রামবাসীরা। এর পর ওই যুবক খুঁটিতে চড়ে, তারের উপর শুয়ে পড়েন। মাঝ আকাশেই ঝুলে ঘুমিয়েও পড়েন।

 

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...