Saturday, June 13, 2026

চুরি যাওয়া পাঠ্যবইয়ের মধ্যে উদ্ধার কত, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর স্কুল এসআইয়ের অফিস থেকে ২ লক্ষ পাঠ্যবই চুরির মামলার শুনানিতে এবার উদ্ধার হওয়া বইয়ের সংখ্যা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিতে এই মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত এই ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু বই উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপরই বিচারপতির প্রশ্ন, ২০২২ সালে ঘটা এই ঘটনার সঙ্গে জড়িতদের যদি গ্রেফতার করা হয়ে থাকে তাহলে এখনও কেন সব বই উদ্ধার করা গেল না? এই প্রসঙ্গে আগামী তিন সপ্তাহের রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের শিক্ষা দফতর (School Education Department) থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে পড়ুয়াদের বই যায়। জেলার প্রাথমিক স্কুলগুলি সেই অফিস থেকে বই সংগ্রহ করে। তার পর তা বিনামূল্যে পড়ুয়াদের মধ্যে বিলি করা হয়। কিন্তু উত্তর দিনাজপুরের স্কুল এসআইয়ের অফিস থেকে ২ লক্ষ পাঠ্যবই চুরির অভিযোগ ওঠে। বই চুরির তদন্তে পুলিশি গাফিলতির অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই শুনানিতে এবার রাজ্যের রিপোর্ট চাইল আদালত। জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলকে তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা করতে হবে।

 

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...