Saturday, June 13, 2026

অনলাইন প্রতারণা মামলায় কলকাতা-সহ পাঁচ জেলায় তল্লাশিতে ইডি

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই বৃহস্পতিবার সকাল থেকে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, ভিন রাজ্যের একটি অনলাইন প্রতারণা মামলায় কলকাতা ও জেলার পাঁচটি জায়গায় তল্লাশি চলছে। এদিন সল্টলেকে সদানন্দ ঝাঁ নামে এক ব্যক্তির বাড়িতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টর। সেখান থেকে তার আত্মীয় গোপাল ঝাঁর রঘুনাথপুরের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পার্ক স্ট্রিট, সল্টলেক, বাগুইআটি-সহ কলকাতার মোট ৫ এলাকায় চলছে তল্লাশি। সেই সঙ্গে এদিন একাধিক জেলাতেও হানা দিয়েছে ইডি। জানা গিয়েছে, চেন্নাইয়ে হাজার কোটির সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। আর সেই প্রতারণা চক্রের জাল ছড়িয়ে রয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে। কার্যত সেই পরিপ্রেক্ষিতে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গাতে তল্লাশি শুরু করেছে ইডি।

 

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...