Friday, April 3, 2026

পরিষেবা বাড়াতে পথে নেমে নজরদারি: পরিবহনমন্ত্রীকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাস্তায় নেমে যাত্রীদের সমস্যা বুঝতে হবে। পরিবহনের মাধ্যমকে আরও বেশি সচল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নের প্রশাসনিক বৈঠকে রাজ্যের পরিবহন দফতরকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। অফিস যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য নির্দিষ্ট জায়গায় পরিবহন পরিষেবা বাড়ানোর বিষয়ে জোর দেন মমতা। একই সঙ্গে হাসপাতালে আশপাশেই নজর রাখতে পরিবহনমন্ত্রীকে নির্দেশ দেন তিনি।

জেলাশাসক, পুলিশ সুপার, মন্ত্রী, বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে নতুন বছরের প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিভিন্ন দফতরের কাজের পর্যালোচনা করেন তিনি। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে (Snehashis Chakraborty) মমতা বলেন, “তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার। মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারছে কি না দেখতে হবে। সারা কলকাতা ঘুরতে হবে।” পরিবহনের মাধ্যমকে আরও বেশি বাড়ানোর বিষয়ে জোর দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি জানান, অফিসাঞ্চলে অফিস টাইমে বেশিক্ষণ পরিবহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে কি না সে বিষয়ে নজর রাখতে হবে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় ভিজিটিং আওয়ারে বেশি সংখ্যর পরিবহনের ব্যবস্থা করতে হবে।

কলকাতার রাস্তায় (Road) যান চলাচলের গতির উপরও বিশেষ নজরদারি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কলকাতা ট্রাফিক পুলিশকে যান চলাচলের নির্দিষ্ট গতিতে বেঁধে দিতে বলেন মমতা। রাতের বেলাও ট্রাফিক পুলিশকে সতর্ক রাখতে উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এদিন বৈঠকে মা ফ্লাইওভারের যান চলাচল বন্ধ রাখার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “পুলিশের কাছে সব থেকে সহজ কাজ কিছু হলেই রাস্তা বন্ধ করে দেওয়া, ভিআইপি কেউ গেলেই দোকানপাট, রাস্তা সব বন্ধ করে দেওয়া হয়। কেন এসব বন্ধ না করে কি করা যায় না?“ অনেক মানুষের আপৎকালীন অবস্থায় রাস্তা বন্ধ থাকলে সমস্যার সৃষ্টি হয়। এই বিষয়গুলিতে জোর দিতে বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...