Sunday, March 29, 2026

মাধ্যমিক পরীক্ষা নিয়ে সব স্কুলে ১১ দফা নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১০ ফেব্রুয়ারি শুরু পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আবহে এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে স্কুলে স্কুলে ১১ দফা নির্দেশিকা পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। বোর্ডের তরফ থেকে বেধে দেওয়া হয়েছে একগুচ্ছ নিয়ম। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘পরীক্ষার দায়িত্ব পালন বলতে কী বোঝায় তা নিয়ে অনেকসময় শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে প্রশ্ন থাকে। তাই সেইসমস্ত বিভ্রান্তি দূর করতে প্রকাশ করা হয়েছে ১১ দফা গাইডলাইন।

কী কী রয়েছে গাইডলাইনে?

১) সমস্ত ছাত্র-ছাত্রীদের ভালো ভাবে চেকিং করতে হবে।

২) নজরদারি করতে হবে পরীক্ষা হলে।

৩) পরীক্ষার সময় প্রয়োজন হলে বিভিন্ন

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে হবে।

৪) ঠিক মত উত্তরপত্র প্যাকেটিং হচ্ছে কিনা তা নজর রাখতে হবে।

৫) পরীক্ষার প্রস্তুতির জন্য সমস্ত বৈঠকে যোগ দিতে হবে শিক্ষক- শিক্ষিকাদের।

৬) পরীক্ষা নজরদারির দায়িত্ব পালন করতে হবে।

৭) পরীক্ষার সময়ে অন্য কোনও কাজ করা যাবে না।

৮) প্রয়োজনে প্রধান পরীক্ষক বা পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে হবে।

৯) এই নির্দেশ অমান্য হলে শাস্তি মূলক পদক্ষেপ নেবে মধ্যশিক্ষা পর্ষদ।

একনজরে মাধ্যমিক পরীক্ষার রুটিন

চলতি বছর প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

 

 

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...