Friday, April 3, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফির পর বিরাট-জাদেজার সঙ্গে আলোচনায় বসতে চলেছেন প্রধান নির্বাচক অজিত আগারকার : সূত্র

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে সিডনিতে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। তবে সিডনি টেস্টে নেই রোহিত শর্মা। বৃহস্পতিবার যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সত্যি হয় শুক্রবার। প্রথম একাদশে রাখা হয়নি রোহিতকে। আর সূত্রের খবর এটাই রোহিতের জীবনে এটাই শেষ টেস্ট। এছাড়াও জানা যাচ্ছে, দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রোহিত। আর জল্পনার মধ্যে উঠে এল বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার নাম। সূত্রের খবর, বর্ডার-গাভাস্কর ট্রফির পর জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার বসবেন বিরাট কোহলি এবং জাদেজার সঙ্গে। বুঝিয়ে দেওয়া হবে টেস্ট ক্রিকেটে এবার জুনিয়র ক্রিকেটারদের নিয়মিত সুযোগ দিতে চাইছেন নির্বাচকরা।

বর্ডার-গাভাস্কর ট্রফিতে পারথ টেস্টে শতরান করলেও, ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনি টেস্টের প্রথম ইনিংসেও রান পাননি বিরাট। শুধু তাই নয়, শেষ ১৫টি টেস্ট ইনিংসে বিরাট করেছেন অপরাজিত ২৯, শূন্য, ৭০, ১, ১৭, ৪, ১, ৫, অপরাজিত ১০০, ৭, ১১, ৩, ৩৬, ৫ এবং ১৭। অপরদিকে জাদেজার পরিসংখ্যান ঠিক এরকম। শেষ ১৫টি টেস্ট ইনিংসে তিনি করেছেন ১২, ৪, ১৫, ৮৬, ৮, শূন্য, ৫, ৩৮, ৪২, ১৪, ৬, ৭৭, ১৭, ২ এবং ২৬। বল হাতেও আগের মতো ভরসা দিতে পারছেন না জাড্ডু। রোহিতের মতো কোহলি এবং জাদেজাও ৫০ রানের গণ্ডিও টপকাতে পারছেন না। আর তাই এই দুই ক্রিকেটারের ফর্ম ভাবাচ্ছে।

সূত্রের খবর, বর্ডার-গাভাস্কর ট্রফির পর কোহলি এবং জাদেজার সঙ্গে কথা বলবেন আগারকার। এই দুই ক্রিকেটারকে নির্বাচকদের পরিকল্পনা পরিষ্কার করে দেওয়া হবে। বলা হবে, টেস্ট দলে এবার জুনিয়র ক্রিকেটারদের নিয়মিত সুযোগ দিতে চাইছেন তাঁরা। আর তাতেই পরিস্কার রোহিতের মতন বিরাট-জাদেজারও টেস্ট ক্রিকেটে পরতে চলেছে ইতি।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নতুন নেতা খোঁজা শুরু বোর্ডের, টেস্টের পর কি একদিনের ক্রিকেট থেকেও যাচ্ছে রোহিতের নেতৃত্ব ?

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...