Friday, February 20, 2026

স্কুল থেকে কলেজে হঠাৎ সাংসদ রচনা, মিড-ডে মিল চেখে সরাসরি প্রশংসা

Date:

Share post:

নতুন বছরের শুরুতে খুদেদের স্কুলে হঠাৎ সাংসদ (MP)। একটি নয়, একে একে তিনটি স্কুল ও দুটি কলেজেও যান। দিদি নাম্বার ওয়ানকে স্কুলে দেখে পড়ুয়াদের খুশির সীমা নেই। তবে তিনি সোজা যান পড়ুয়াদের খাবারের খোঁজে। খাবার পরিবেশন থেকে খাবার চেখে দেখা – নতুন বছরের শুরুতে পড়ুয়াদের সঙ্গে সবই উপভোগ করলেন। দিলেন দরাজ সার্টিফিকেটও।

মহসিন কলেজ থেকে শুরু করে তিনি হুগলি ওমেনস কলেজ, অনুকূলচন্দ্র বিদ্যাপীঠ, গড়বাটি হাই স্কুল এবং শেষে হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের (mid-day meal) ঘরে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি জানতে চান, শিশুদের জন্য কী ধরনের খাবার রান্না করা হচ্ছে। রান্নার কর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন ফুলকপি এবং ভাত রান্না করা হয়েছে। তিনি নিজে একটি স্টিলের থালায় পরিবেশন করা ভাত এবং ফুলকপি হাতে নিয়ে তা চেখে দেখেন।

রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এ দিন সরাসরি মিড ডে মিলের (mid-day meal) খাবারের গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “খাবার একেবারে ভালো। তেল-মশলা কম হলেও স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। শরীর ঠিক রাখার জন্য এমন খাবারই প্রয়োজন।” তার বক্তব্য, খাবারে পুষ্টির মান ঠিক রাখতে তেল-মশলা কম রাখা উচিত এবং শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের খাবার দেওয়া জরুরি। তবে এদিন রচনার হঠাৎ পরিদর্শন ও সরাসরি খাবার পরীক্ষা করার ঘটনা সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলে।

spot_img

Related articles

ফুটবল খেলতে গিয়ে অসুস্থতা, চিকিৎসার অভাবে মৃত্যু শিলংয়ের সাংসদের!

হাসপাতালে গিয়ে চিকিৎসা পেলেন না স্বয়ং দেশের সাংসদ, বেঘোরে প্রাণ গেল মেঘালয়ের রাজনীতির অন্যতম নাম রিকি এজে সিঙ্গকনের...

বাঙালি অস্মিতায় শান দিয়ে দুষ্টের দমনে অনিমেষ দত্ত, ‘আবার প্রলয়’ ঘটাতে তৈরি রাজ

ফেব্রুয়ারির শেষেই স্বমেজাজে ফিরছেন ইন্সপেক্টর অনিমেষ দত্ত। এবার নিজের বিধানসভা এলাকাকে ছবির প্রেক্ষাপট হিসেবে বেছে নিয়েছেন পরিচালক রাজ...

আজকের রাশিফল: ১২ রাশির আর্থিক, কর্ম ও স্বাস্থ্য পূর্বাভাস

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

কালীঘাটে মমতা-অভিষেকের দীর্ঘ বৈঠক

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।...