Saturday, April 4, 2026

‘উৎসশ্রী’ পোর্টালের বর্তমান অবস্থা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

রাজ্য সরকারের ‘উৎসশ্রী’ পোর্টালের এখন ঠিক কী অবস্থা তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ২১ জানুয়ারি কলকাতা হাইকোর্টের কাছে এই রিপোর্ট জমা দিতে হবে। শিক্ষক–শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে যাতে সুবিধা হয় তাই উৎসশ্রী পোর্টাল চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই পোর্টাল চালু হওয়ার পর নানা অভিযোগ উঠতে থাকে। দিনের পর দিন আবেদন জানিয়েও সুরাহা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। তাই শিক্ষক–শিক্ষিকাদের একাংশ মামলা করেন কলকাতা হাইকোর্টে।

আসলে শিক্ষা দফতরের নির্দেশে এখন বন্ধ রয়েছে শিক্ষক–শিক্ষিকাদের বদলি বিষয়ক পোর্টাল ‘‌উৎসশ্রী’‌। আর এটা বন্ধ থাকায় আরও সমস্যা তৈরি হয়েছে। এবার ওই ‘‌উৎসশ্রী’‌ পোর্টালের বর্তমান অবস্থা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এই পোর্টাল খোলা নিয়ে এবার রাজ্যের অবস্থান জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

২০২২ সালে এক স্কুল থেকে আর এক স্কুলে বদলি চেয়ে ‘‌উৎসশ্রী’‌ পোর্টালে আবেদন করেন অপরূপা পাঠক নামে একজন শিক্ষিকা। কিন্তু তারপর এত সময় কেটে গেলেও তিনি নদিয়ার জামশেরপুরে কর্মরত রয়ে গিয়েছেন। তিনি বদলি চেয়ে উত্তর ২৪ পরগনায় যেতে চান। যেহেতু সেখানেই তার সবকিছু।এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা।

এছাড়া ওই শিক্ষিকার দাবি, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বদলির আবেদন করেন তিনি। কিন্তু এখনও সেটা কার্যকর করা হয়নি। অপরূপা পাঠক নদিয়া থেকে উত্তর ২৪ পরগনার কোনও স্কুলে বদলি চেয়েছিলেন। দীর্ঘদিন কোনও সুরাহা না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...