Wednesday, April 29, 2026

জামুরিয়ায় পরিত্যক্ত কয়লা খনিতে পড়ে গেল যুবক, উদ্ধারের চেষ্টা চলছে

Date:

Share post:

এক পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক।শুক্রবার ভোর চারটে নাগাদ আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তোড়িয়া এরিয়ার নর্থ সিয়ারসোল খোলা মুখ খনি সংগলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।বছর ৩৮ এর যুবকের বাড়ি আসানসোলের রানিগঞ্জের মহাবীর কোলিয়ারির যাদব পাড়ায়। পড়ে যাওয়া যুবক ভীষম রায়কে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। উদ্ধারের কাজে রয়েছে কোলিয়ারির উদাধারকারী দল ও দমকল বাহিনী।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রাতঃকৃত্য সারতে গিয়ে ওই ব্যক্তি অসাবধানতাবশত একটি পরিত্যক্ত কয়লাখনির খোলা গর্তে পড়ে যান। অবৈধ খনির কারণে জায়গাটি বিপজ্জনক অবস্থায় ছিল। সেটি মেরামত বা সুরক্ষার জন্য কোনও পদক্ষেপ করা হয়নি। জানা গিয়েছে, প্রায় ১২০-৩০ ফুট গভীর রয়েছে এই পরিত্যক্ত অবৈধ কুয়ো খাদটি। দীর্ঘদিন ধরে এই অবৈধ খনি মুখ বন্ধ থাকায় সেখানে মারণ গ্যাস থাকতে পারে বলেও অনেকেই অনুমান করছেন। এ মুহূর্তে এলাকায় অসংখ্য মানুষ ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধারের দাবি করেছেন।

স্থানীয়রা দ্রুত ওই যুবককে উদ্ধারের দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে আসেন রানিগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রানিগঞ্জের শহর তৃণমূল ব্লক সভাপতি রূপেশ যাদব। তাঁর দাবি, এই খাদগুলো কোলিয়ারি কর্তৃপক্ষ যদি বন্ধ করে দিত তাহলে এই ঘটনা ঘটত না।

 

Related articles

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...