Friday, April 3, 2026

ফের বিপর্যয় সিকিমে! গাড়ি নিয়ে ভেঙে পড়ল এক বছরের বেইলি ব্রিজ

Date:

Share post:

ফের বিপর্যয়ের মুখে সিকিম। দীর্ঘ সময় বন্ধ থাকার পর কেবলই ছন্দে ফিরছিল উত্তর সিকিম, তার মাঝেই আচমকা বিপর্যয়। নতুন করে লাচুংয়ের একটি ব্রিজ ভেঙে পড়ল শনিবার। এই ব্রিজটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের। ছবি তোলা, ব্রিজের উপর সময় কাটানোর জন্য এটি জনপ্রিয় ছিল। আপাতত এটি ভেঙে পড়ায়, এখানে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাতায়াতে তেমন কোনও সমস্যা তৈরি হয়নি। কারণ সেখানে একচটি বিকল্প ব্রিজ রয়েছে। সামান্য ঘুরে ওই পথে যাতায়াত করা যাচ্ছে।

প্রসঙ্গত সিকিমে অতিবৃষ্টির ফলে লোনক হ্রদের সেতু দুর্বল হয়ে পড়ে, লোনাক হ্রদ বিপর্যয়ের ধাক্কা প্রাথমিকভাবে সামলে নিলেও ওই সময় টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছিল সেতুটি। সেটি এতদিনে ভেঙে পড়ল। সেতুটি মাঝখান থেকে ভেঙে গিয়েছে। সেই সময় একটি ছোট গাড়ি সেতুটি পার হচ্ছিল। গাড়িটি মাঝখানে যেতেই সেতুটি মাঝখান থেকে ভেঙে যায়। যদিও শীতকালে নদীতে জল কম থাকায় আর ব্রিজটি একেবারে ভেঙে টুকরো না হওয়ায় গাড়ির সওয়ারিদের তেমন কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভাল। তবে সেতু ভাঙলে পর্যটনে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল।

সিকিম পর্যটনের তরফে একটি নোটিশ জারি করা হয়। তাতে বলা হয়েছে, লাচুং গ্রামের সংযোগকারী সেতুটি ভেঙে পড়েছে। তবে ব্যবহারের জন্য একটি বিকল্প সেতু রয়েছে এবং সমস্ত হোটেল পাঁচ মিনিটের হাঁটা পথের দূরত্বে। মঙ্গন থেকে লাচুং, ইউমথাং এবং জিরো পয়েন্ট রোড সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত।

আরও পড়ুন- বাড়ির আনাচ-কানাচ থেকে বেরোচ্ছে তেল! আজবকাণ্ডে শোরগোল সোনারপুরে

_

_

_

_

_

_

_

_

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...