Sunday, March 29, 2026

পশ্চিমী ঝঞ্জায় বাড়লো তাপমাত্রা, ফের উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

নতুন বছরের শুরুতে যে কনকনে ঠান্ডার অনুভূতি ছিল, দিন দুই যেতে না যেতেই তা উধাও দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। সৌজন্যে পশ্চিমে ঝঞ্ঝার পুনরাগমন। উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত, তবে পূবালী হাওয়া প্রবেশ করছে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিসের (Weather Department) কর্তারা। শনিবার সকাল থেকে কুয়াশার দাপট বেড়েছে জেলায় জেলায়। আবহাওয়ার খামখেয়ালীপনায় ফের উষ্ণতার ছোঁয়া রাজ্যে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানাচ্ছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। রবিবার থেকে এক ধাক্কায় চার ডিগ্রি মতো চড়তে পারে পারদ। উত্তরবঙ্গে বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ বঙ্গ শুষ্ক থাকলেও, আগামী সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

 

Related articles

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...