Tuesday, June 16, 2026

ফের মোদি-রাজ্যে নাবালিকা ধর্ষণ! অভিযুক্ত ১৬ বছরের কিশোর

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় স্বচ্ছন্দ ছিল ‌কিশোরী।‌ বাবা-মায়ের ফোন থেকে সোশ্যাল মিডিয়া ঘাঁটত। সেখানেই একাধিক বন্ধুত্ব পাতিয়েছিল। সেই পাতানো বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়েই পড়ল বিপদে। ১০ বছরের কিশোরীকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ উঠল মাত্র ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে হোমে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বল জানানো হয়েছে।

ঘটনাস্থল গুজরাটের আরাবল্লী জেলার ধানসুরা গ্রাম। সেখানে মঙ্গলবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। বাবা-মা এবং পরিবারের অন্যেরা কোথাও কিশোরীকে খুঁজে পাননি। এর পর পুলিশের দ্বারস্থ হন তারা। কিশোরীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। প্রযুক্তির সাহায্যে কিশোরী এবং অভিযুক্তকে চিহ্নিত করা হয়।

অভিযুক্তের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে তার বাবা-মায়ের হাতের তুলে দেয় পুলিশ।তদন্তে জানা গিয়েছে, সারা দিন ফোন ঘাঁটত কিশোরী। তার মায়ের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিল সে। সেখানেই অভিযুক্তের সঙ্গে আলাপ হয়। দিনরাত ফোনে তার সঙ্গে গল্প করত ওই কিশোরী। সম্প্রতি ফোন করে কিশোরীকে নিজের বাড়িতে ডেকেছিল অভিযুক্ত। বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরী এবং তার নাবালিকা দিদি মিলে বাবা এবং মায়ের ফোনে অন্তত সাতটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিল। তার মধ্যে দু’টি অ্যাকাউন্ট সক্রিয় ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...