Friday, April 3, 2026

জাল পাসপোর্ট চক্রে হুগলি থেকে গ্রেফতার ২!

Date:

Share post:

বাংলাদেশ ইস্যুতে রাজ্যে জঙ্গি – অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। এর মধ্যেই জাল পাসপোর্ট তৈরির চক্রের তদন্তে একাধিক গ্রেফতারি হয়েছে। এতদিন পর্যন্ত উত্তর ২৪ পরগনা জুড়ে এই কাজ চলত বলে জানা গেছিল। এবার জাল ছড়াল হুগলিতেও (hooghly)। সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতরা হলেন গণেশ চক্রবর্তী ও অনির্বাণ সামন্ত (Ganesh Chakraborty & Anirban Samanta)। তাঁদের বর্ধমান আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ।

রাজ্যের বুকে জাল পাসপোর্ট চক্রের শিকড় কতটা গভীর তা জানতে মরিয়া পুলিশ। জানা যায়, বর্ধমান শহরের বাসিন্দা রিঙ্কা দাস পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। সেই পাসপোর্টের নথি পরীক্ষার সময় পুলিশ‌ জানতে পারে রিঙ্কার জন্মের সংশাপত্র জাল। রিঙ্কাকে জিজ্ঞাসাবাদ করে বর্ধমান শহরেরই স্বরূপ রায় নামে একজনের নাম সামনে আসে। এই স্বরূপকে চেপে ধরতেই বেরিয়ে আসে গণেশ চক্রবর্তী ও অনির্বাণ সামন্তর নাম।বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের হেফাজতে নিয়ে এই চক্রে আর কেউ জড়িত কিনা জানার চেষ্টা চলছে। পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এই চক্রের অন্যতম মূল মাথা মনোজ গুপ্ত। দশ বছরের বেশি সময় ধরে ট‍্যুর ট্রাভেলের ব‍্যবসা সামনে রেখে আড়ালে পাসপোর্ট জালিয়াতি চালিয়ে যাওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। মনোজকে জেরা করে একাধিক নাম উঠে এসেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আবদুল হাই। তাঁকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জেরায় উঠে এসেছে, হোমগার্ডদের কাজে লাগিয়ে টাকার বিনিময়ে ভুয়ো নথিকে আসল বলে সই করে দিতেন এই আধিকারিক। মোট ৫১টি এরকম পাসপোর্টর ভেরিফিকেশনে ছাড়পত্র দিয়েছিলেন আবদুল, যার বিনিময়ে এক এক জনের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন। পাসপোর্ট জালিয়াতির সঙ্গে আর কোনও পুলিশকর্মী যুক্ত আছেন কি না তাও খুঁজে দেখছেন গোয়েন্দারা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...